৫ মে ২০২৬

আমরা চাইলে প্রথম ধাপেই পাঁচশ' মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম : ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমরা চাইলে প্রথম ধাপেই পাঁচশ' মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম : ইরান

বাংলাপ্রেস ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিযাদেহ বলেছেন, ইরাকের দু'টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমরা চাইলে প্রথম ধাপেই পাঁচশ' মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম। প্রথম ধাপের হামলাটি ব্যাপক সংখ্যায় মার্কিন সেনা হত্যার লক্ষ্য নিয়ে করা হয় নি বলে তিনি জানিয়েছেন।

আমির আলী হাজিযাদেহ হচ্ছেন আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান কমান্ডার। হাজিযাদেহ আরও বলেন, আমেরিকা যদি পাল্টা আঘাত হানার চেষ্টা করতো তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের হামলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রাণ হারাতো।

ইরানের এই জেনারেল বলেন, "আমরা 'শহীদ সোলাইমানি' নামের যে অভিযান শুরু করেছিলাম তা ছিল একটি বৃহৎ অভিযান। এই অভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখার প্রয়োজন অনুভব করতাম তাহলে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তো।" পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সর্বত্রই এই অভিযান চলতো বলে তিনি জানান। গতকালের হামলায় হতাহতদেরকে আমেরিকা নয়টি বিমানে করে ইহুদিবাদী ইসরাইল ও জর্দানে নিয়ে গেছে বলে তিনি জানান। হাজিযাদেহ বলেন, হতাহতদের সরাতে সি-১৩০ বিমানও ব্যবহার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি