৫ মে ২০২৬

আমিরাতের পর মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিল বাহারাইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমিরাতের পর মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিল বাহারাইন

বিদেশ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দেওয়া দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ পাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে বাহারাইনের ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস’ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে এই সম্মানে সম্মানিত করেন বাহারাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, বাহারাইনের দেওয়া এই সম্মাননা গ্রহণের পর মোদি বলেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। ভারতবাসীর হয়ে সম্মান গ্রহণ করছি। এটা ভারত-বাহারাইনের সুনিবিড় বন্ধুত্বের প্রতীক।

এর আগে শনিবার বাহারাইনের এই সম্মাননা দেওয়ার কয়েক ঘণ্টা আগে মোদিকে ‘অর্ডার অব জায়েদ’ সম্মানে সম্মানিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ওই সম্মাননা পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানিয়ে করা টুইটে নরেন্দ্র মোদি লেখেন, ‘অর্ডার অব জায়েদ’ পুরস্কার পেলাম। এটা ব্যক্তিগত সম্মান নয়। ভারতীয় সংস্কৃতি ও আদর্শের জন্য এমন প্রাপ্তি। এই পুরস্কার ১৩০ কোটি ভারতীয়কে উৎসর্গ করছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি