৪ মে ২০২৬

আমি রাকিবকে ২০১৬ সালেই ডিভোর্স দিয়েছি : তামিমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমি রাকিবকে ২০১৬ সালেই ডিভোর্স দিয়েছি : তামিমা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ব্যাডবয় খ্যাত নাসির হোসেনের বিয়ে নিয়ে কাঁদা ছোঁড়াছুড়ি এখনও শেষ হয়নি। ভালোবাসা দিবসের দিন ঘটা করে তামিমা তাম্মি নামের এক কেবিন ক্রুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নাসির হোসেন।

প্রথম দিন ঠিক থাকলেও পরের দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে যায় নাসিরের স্ত্রী তামিমা তাম্মির আগেও বিয়ে হয়েছে রাকিব হাসান নামের এক ব্যক্তির সঙ্গে। এরপর শুরু হয় তুমুল সমালোচনা।

বিয়ের পর রাকিব হোসেন মামলা করেছেন তামিমা ও নাসির হোসেনের নামে। তার দাবি, তামিমা ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন নাসির হোসেনকে।

কিন্তু বুধবার বনানীতে সংবাদ সম্মেলনে নাসিরের স্ত্রী তামিমা জানিয়েছেন, রাকিব হাসান যা বলছেন সবই মিথ্যা। অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে বলেও দাবি করেছেন তামিমা।

'রাকিব হাসানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের একটা মেয়েও আছে। এসব সত্য। কিন্তু আমি তাকে ২০১৬ সালেই ডিভোর্স দিয়েছি।'

তামিমা এটিও দাবি করেন, জন্মের পর থেকে একমাত্র মেয়েকে নিজের কাছেই রাখেন এবং ডিভোর্সের পর সব সময় মেয়ের খোঁজ নেন সব বিষয়। তবে দাবি করেছেন, ২০১৯ সালে রাকিব হাসান মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে ওকে নিয়ে যায়।

‘৬ বছর পর্যন্ত অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত আমার কাছেই ছিল। আমি আমার মেয়ের ফিট হওয়া, পড়াশোনাসহ সব কিছুই দেখেশোনা করেছি। আমাদের মধ্যে সব সময় যোগাযোগ হয়েছে কিন্তু ২০১৯ সালে মেয়ের সঙ্গে ওর বাবা দেখা করবে বলে তাকে আমার কাছ থেকে নিয়ে যায়।’

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি