আমি একদিন ক্লাবে গিয়ে ফিতা কেটেছি, জানতাম না সেখানে ক্যাসিনো ছিল : মেনন

রাজনীতি ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্তব্য করে বলেছেন, ক্লাবের দায়িত্বে থাকায় ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক।
তিনি বলেন, ফকিরাপুলে ইয়াংমেন্স ক্লাবে মাত্র একদিন গিয়েছিলাম। তাও উদ্বোধন করতে। এটাই শেষ। তবে আমি জানতাম না সেখানে ক্যাসিনো ছিল। রাশেদ খান মেনন দাবি করেন, ইয়াংমেন্স ক্লাবে ২০১৭ সালে ক্যাসিনো শুরু হয়। এ সময় তিনি প্রশ্ন রাখেন- প্রশাসনের কেউ জানতো না সেখানে কী হয় আর আমি জানবো কীভাবে?
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন। সভায় মোহাম্মদ নাসিম বলেন, কিছু দুর্বৃত্তের কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না। দুর্বৃত্তায়নের সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন : শফিকুর রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজ বিকেলে অংশ নেবেন তারেক রহমান
সঙ্গীত একাডেমি