৫ মে ২০২৬

আমি ছিলাম এক অবাঞ্ছিত শিশুকন্যা : কঙ্গনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমি ছিলাম এক অবাঞ্ছিত শিশুকন্যা : কঙ্গনা
বাংলাপ্রেস ডেস্ক: ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত। এবার টুইটে তিনি দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা! কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন বলেই দাবি বলিউড তারকার। তিনি ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। বিতর্ক আর কঙ্গনা যেন হাত ধরাধরি করে চলে। সোশ্যাল মিডিয়ায় করা তাঁর বহু পোস্টেই বিতর্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন কঙ্গনা। রবিবার সকালে টুইটারে তিনি লেখেন, ”আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালবাসি। যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে ‘এটা একমাত্র তুমিই করতে পারো’, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল।” এভাবেই কার্যত নিজের জীবনের এক গোপন ও চূড়ান্ত ব্যক্তিগত সত্যকে সকলের সামনে তুলে ধরলেন কঙ্গনা। বরাবরই স্পষ্টবক্তা তিনি। তাঁর সমালোচকরাও মানতে বাধ্য হন, যে কোনও বিষয়ে প্রতিক্রিয়ার পরোয়া না করেই মতামত দিয়ে ফেলেন তিনি। এদিনও ফের নেটিজেনদের চমকে দিল তাঁর টুইট। এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত কঙ্গনা। গত সোমবারই জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। পরের দিনই তিনি প্রকাশ করেন বহু প্রতীক্ষিত ‘থালাইভি’ (Thalaivi) সিনেমার ট্রেলার। সেখানে তামিলনাডুর ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে এমন ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সময়ের অভাব নেই তাঁর। যে কোনও সমসাময়িক ইস্যুতেই মতামত দেন অভিনেত্রী। এর মধ্যে কৃষক আন্দোলন নিয়ে একটি টুইটকে ঘিরে সবথেকে বেশি বিতর্ক দেখা দিয়েছিল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি