৫ মে ২০২৬

আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো ফিলিপাইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো ফিলিপাইন

বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকার সঙ্গে দীর্ঘ দিনের সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইন। গতকাল (মঙ্গলবার) ফিলিপাইন জানিয়েছে, তারা এরইমধ্যে এই চুক্তি বাতিলের বিষয়টি ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দু দশক ধরে ফিলিপাইনের নিরাপত্তা দেখভালের নামে মার্কিন সেনারা ফিলিপাইনে যুক্ত ছিল।

ঐতিহাসিকভাবে ফিলিপাইন আমেরিকার উপনিবেশ ছিলো। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকে পড়েছেন। তিনি দিন দিন আমেরিকা থেকে দূরে সরে যাওয়ার নীতি গ্রহণ করছেন। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, দুতের্তে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবির প্রতি সুর নরম করেছেন।

চীনের সঙ্গে ফিলিপাইনের নতুন বোঝাপড়ার বিষয়টিও আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিলে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির ফলে মার্কিন সেনাবাহিনী ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেতো। বাতিল হওয়া চুক্তির আওতায় এ পর্যন্ত অন্তত ৩০০ যৌথ মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের সেনারা। চুক্তি বাতিলের ফলে ওইসব কর্মকাণ্ড এখন কঠিন হয়ে পড়বে।

নতুন এ পদক্ষেপের মধ্যদিয়ে দুতের্তে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন। সাম্প্রতিক সময়ে দুতের্তে সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে। ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছেন দুতের্তে। এ কাজে তার সহযোগী হিসেবে পরিচিত সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে মার্কিন সরকার ভিসা দেয় নি। এরপর থেকে দু’দেশের সম্পর্কে ফাটল ধরেছে।

বিপি/আর এল

 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি