৫ মে ২০২৬

আমেরিকার সাহায্যের প্রস্তাব ‘ইতিহাসের সেরা মিথ্যা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকার সাহায্যের প্রস্তাব ‘ইতিহাসের সেরা মিথ্যা’

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা ইরানকে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তার যে প্রস্তাব দিয়েছে তা ‘ইতিহাসের অন্যতম সেরা মিথ্যা’। কারণ, এমন সময় এ প্রস্তাব দেয়া হয়েছে যখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের পক্ষে আন্তর্জাতিক বাজার থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

তিনি আজ (সোমবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকে বলেন, “ওয়াশিংটনের ইরান-বিরোধী অন্যায়, অবৈধ ও সন্ত্রাসী নিষেধাজ্ঞা এবং এ ব্যাপারে অন্যান্য দেশের পক্ষে থেকে ওয়াশিংটনের আনুগত্য আমাদের দেশের জন্য বহু সমস্যা তৈরি করেছে। ”

২০১৮ সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার শাস্তির ভয়ে ওই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা যদি ইরানের করোনা মোকাবিলার কাজে সত্যিই সাহায্য করতে চায় তবে তাকে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, ‘এরপর আমরা করোনাভাইরাস নিয়ে আলোচনায় বসতে পারি।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি