৮ মে ২০২৬

আমেরিকান সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আমেরিকান সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিল ইরান
বাংলাপ্রেস ডেস্ক: শত্রুভাবাপন্ন দেশ যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে যোগসাজসের অভিযোগে এক সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। ইরানের বংশোদ্ভুত মার্কিন ওই সাংবাদিকের নাম রেজা ভালিজাদেহ। ‘শত্রু দেশকে সহযোগিতা’ করার জন্য দোষী সাব্যস্ত করে ওই সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে তেহরানের একটি আদালত। ওই সাংবাদিকের আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি সংবাদমাধ্যকে জানিয়েছেন, তেহরান রেভ্যুলশনারি আদালত এক সপ্তাহ আগে এই রায় দেয়। পরবর্তী ২০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। শনিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রায় ঘোষণার পর থেকেই তার মক্কেলের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ করেন আগাসি। আইনজীবী আগাসি এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন, রেডিও ফারদাতে কাজ করার অপরাধে রেজা ভালিজাদেহেকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে তেহরান এবং প্রতিবেশী প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক দলগুলোতে দুই বছরের জন্য সদস্যপদ স্থগিতের মতো শাস্তি দেয়া হয়েছে। সাংবাদিক রেজা ভালিজাদেহ মার্কিন সরকারের অর্থায়নকৃত প্রভাবশালী সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা সংস্করণের সাবেক কর্মী। বর্তমানে তিনি রেডিও ফারদার কর্মী। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির অধীনে এই সংবাদমাধ্যমটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধান পরিচালিত। গত মার্চে যুক্তরাষ্ট্র থেকে তেহরানে ফেরেন রেজা ভালিজাদেহ। এর পর ছয় মাস তিনি মুক্ত ছিলেন। গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি