৮ মে ২০২৬

'আমেরিকাকে সেরাটা দিয়েছি', বিদায় ভাষণে কেঁদে ফেললেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
'আমেরিকাকে সেরাটা দিয়েছি', বিদায় ভাষণে কেঁদে ফেললেন বাইডেন
বাংলাপ্রেস ডেস্ক:আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী ভাষণে জো বাইডেন সবাইকে কমলাকে সমর্থন জানানোর কথা বলেন। বক্তব্য দিতে গিয়ে একটা সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বাইডেন ভাষণ দেওয়ার সময় ডেমোক্রেটদের পক্ষ থেকে স্লোগান ওঠে 'উই লাভ ইউ জো'। নিজের ভাষণে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে সম্মানের। দেশকে ভালোবেসে এতদিন এই দায়িত্ব আমি পালন করেছি। এবং জীবনের সেরাটা দিয়েছি যুক্তরাষ্ট্রকে।' তিনি আরও বলেন, 'আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়ায় আমি ক্ষুব্ধ বলে যে দাবি করা হয়েছিল তা পুরোপুরি মিথ্যে।' এরপর তাকে কেঁদে ফেলতে দেখা যায়। তবে পরে তিনি বলেন, 'কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের আত্মাকে রক্ষা করার জন্য লড়ছি।' বাইডেনের উদ্দেশে কমলা বলেন, 'জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ।' বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি