৫ মে ২০২৬

আমেরিকাকে ইরান : করোনা ভাইরাস তৈরি এবং ছড়িয়ে দেয়ার জন্য নিজের ভূমিকা স্পষ্ট করুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকাকে ইরান : করোনা ভাইরাস তৈরি এবং ছড়িয়ে দেয়ার জন্য নিজের ভূমিকা স্পষ্ট করুন

বাংলাপ্রেস ডেস্ক : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, বিশ্বে মরণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার জন্য ইরান এবং চীনকে দায়ী না করে আমেরিকার উচিত এই ভাইরাস তৈরি এবং বিস্তার ঘটানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের দাবির কাছে নিজের ভূমিকা স্পষ্ট করা।

শামখানি আজ (বুধবার) বলেন, "নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে দোষারোপের রাজনীতির খেলায় লিপ্ত হওয়া আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে।" তিনি বলেন, ইরান ও চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না করে আমেরিকার উচিত এ ভাইরাস তৈরি এবং ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে নিজের ভূমিকা স্পষ্ট করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যে দাবি তুলেছে তার জবাব দেয়া।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের পাশাপাশি ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি মঙ্গলবার ওয়াশিংটনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প সরকারের ব্যর্থতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।

ম্পেও’র বানোয়াট এবং মিথ্যা দাবির জবাবে শামখানি বলেন, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি হিসেবে ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকা অব্যাহতভাবে যে অপরাধজ্ঞ চালিয়ে যাচ্ছে তার জন্য তাকে জবাব দিতে হবে। ইরানের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে সরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধজ্ঞা পুনবর্হাল করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি