৫ মে ২০২৬

আমেরিকাকে দাঁতভাঙা জবাব দিতে ধৈর্যসহকারে পরিকল্পনা করবে ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকাকে দাঁতভাঙা জবাব দিতে ধৈর্যসহকারে পরিকল্পনা করবে ইরান

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি'র অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেয়া হবে। তবে এজন্য তাড়াহুড়ো করবে না ইরান।

তিনি বলেন, আমেরিকাকে কঠোর জবাব দেয়ার জন্য ইরান ধৈর্য ধরে পরিকল্পনা করবে এবং উপযুক্ত সময় ও স্থান নির্ধারণ করেই জবাব দেবে। জেনারেল শেকারচি আজ (শনিবার) তেহরানে বলেন, "আমরা ধৈর্য ধরে পরিকল্পনা করব এবং এই সন্ত্রাসীদেরকে অত্যন্ত শক্তিশালী এবং দাঁতভাঙা জবাব দেবো। আমরা হচ্ছি সেই বাহিনী যারা পাল্টা জবাব দেয়ার জন্য সময় এবং স্থান নির্ধারণ করে থাকে।”

আইআরজিসি’র এ কমান্ডার বলেন, তেহরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে, তারা প্রতিরোধের অক্ষশক্তিকে সর্বশক্তি নিয়োগ করে রক্ষা করবে। গতকাল শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মেজর জেনারেল সোলায়মানিকে হত্যা করে আমেরিকা। এরপর জেনারেল শেকারচি এসব কথা বললেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি