৫ মে ২০২৬

আমার স্বামীই সব চেয়ে সেরা রিকশাওয়ালা : শ্রাবন্তী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমার স্বামীই সব চেয়ে সেরা রিকশাওয়ালা : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টলিউডের পয়লা সারির নায়িকা শ্রাবন্তীর স্বামী রোশন ওরফে মন্টি পেশায় কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু তিনি যে রিকশাও চালাতে পারেন তা কি আপনি জানতেন?শুধু তাই নয়, শ্রাবন্তীর চোখে তিনি নাকি ‘সব চেয়ে সেরা রিকশাওয়ালা’!

ব্যাপারটা কি খানিক গোলমেলে মনে হল? কেবিন ক্রু সুপারভাইজার আর রিকশাচালক, দু’টি পেশার মধ্যে যে বিন্দুমাত্র মিলও নেই! তাহলে?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, তুঁতে-নীল শাড়ি পরে একটি রিকশায় বসে আছেন শ্রাবন্তী। এই অবধি ঠিকই ছিল। এর পরেই দেখা গেল আসল চমক। রিকশাচালকের আসনে বসে আছেন স্বয়ং রোশন!

ক্যাপশনে বরের উদ্দেশে শ্রাবন্তী লিখেছেন, ‘এখনও পর্যন্ত আমার দেখা সবচেয়ে সেরা রিকশাওয়ালা।’ ট্যাগ করেছেন রোহনকে। ছবির পিছনে হোর্ডিং দেখে ধারণা করা যাচ্ছে, ওপার বাংলায় গিয়ে দু’জনেই মজায় মেতেছেন।

কিছু দিন আগেই রোশন সিংহকে বিয়ে করেছেন শ্রাবন্তী। চণ্ডীগড়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন তাঁরা। রোশনের বাড়ি সেখানেই।রোশনের সঙ্গে বিয়ের আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছিল শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে।রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ঝিনুক। তবে মায়ের সঙ্গেই থাকে ছেলে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তাঁরা।

তখন শোনা যাচ্ছিল, দু’জনে একসঙ্গে ছবিও করবেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। তার কারণ কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এ বছর জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় শ্রাবন্তীর। তার পরেই গত পয়লা বৈশাখে খানিকটা অন্তরালেই বাগদান সারেন রোশন এবং শ্রাবন্তী।

বিপি/আর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি