৪ মে ২০২৬

আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল—আশা ভোসলের প্রয়াণে রুনা লায়লা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল—আশা ভোসলের প্রয়াণে রুনা লায়লা

আশা ভোসলের সঙ্গে রুনা লায়লা।

বাংলাপ্রেস ডেস্ক:  কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের প্রয়াণে উপমহাদেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’

রুনা লায়লা জানান, লতা মঙ্গেশকর ও আশা ভোসলের মতো দুই কিংবদন্তির চলে যাওয়া সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।’

আশা ভোসলে ছিলেন উপমহাদেশের সংগীত ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। আট দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে গেছেন। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর একদিন পরই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি