৪ মে ২০২৬

আমার নাম ব্যবহার করে সবাই সুবিধা নিচ্ছে: আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
আমার নাম ব্যবহার করে সবাই সুবিধা নিচ্ছে: আসিফ মাহমুদ

বাংলাপ্রেস ডেস্ক:   সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেষ্টার মধ্যে বৃহস্পতিবার তার একদল সমর্থক দুর্নীতিবিরোধী কমিশনে (এসিসি) সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে।

প্রায় ২০-৩০ জনের একটি দল এসিসির অফিসের বাইরে সাকিবের নামে স্লোগান দেয়। পরে তারা ভেতরে প্রবেশ করে আসিফের বিরুদ্ধে তাদের লিখিত অভিযোগ গ্রহণের দাবি জানায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মকর্তারা তাদের অভিযোগ গ্রহণ করেন।

তবে সাকিব এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেনজিকে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি এইমাত্র সেহরির জন্য ঘুম থেকে উঠেছি। লক্ষ করেছি এ ঘটনা। জানি না, এসব কারা করছে। এর সঙ্গে আমি জড়িত নই। যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে।’

সাকিব বর্তমানে তার পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার ইচ্ছা, দেশের মাটিতে শেষবার খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি