৫ মে ২০২৬

আমার মৃতদেহের উপর দিয়ে আইন প্রয়োগ করতে হবে : মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমার মৃতদেহের উপর দিয়ে আইন প্রয়োগ করতে হবে : মমতা

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিকপঞ্জি-এনআরসির বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার মৃতদেহের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে। সোমবার বেলা ১ টায় তৃণমূলের প্রতিবাদ মিছিল শেষে জনতার উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।

মোদির উদ্দেশে মমতা বলেন, ‘আমরা সবাই নাগরিক। আপনি আবার কিসের নাগরিকত্ব দেবেন?’ এ সময় সেখানে উপস্থিত জনতার কাছে মমতা জানতে চান, 'আপনারা ভোট দেন না? ভোটার তালিকায় আপনার নাম নেই? আপনার ছেলেমেয়ে স্কুলে পড়ে না?’

বিজেপি টাকা দিয়ে নাশকতা করাচ্ছে অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেন, আমরা প্রতিহিংসা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের-আমাদেরই কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এদিক ওদিক আগুন জ্বালাচ্ছে।

এ সময় ট্রেনে আগুন না দেবার অনুরোধ জানিয়ে মমতা বলেন, কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না। অধিকাংশ ট্রেন ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বার বার বলছি, ট্রেনে আগুন দেবেন না। পোস্ট অফিসে আগুন দেবেন না। রাস্তায় আগুন দেবেন না। যারা আপনার পক্ষে রয়েছেন, তাদের সমস্যায় ফেলছেন কেন?

মমতা বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি মানি না। ধর্ম যার যার আপনার, সংবিধান সবার। সিএবি প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় মমতা সবাইকে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলা দখলের পরিকল্পনা বানচাল করার আহ্বান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি