৫ মে ২০২৬

আমার মোবাইল এখনও পাইনি : পরিকল্পনামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমার মোবাইল এখনও পাইনি : পরিকল্পনামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ছিনতাই হওয়ার দশম দিনেও মোবাইলফোন উদ্ধার করে দিতে পারেনি পুলিশ। এমনটাই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মন্ত্রী। গত ৩০ মে (রোববার) পরিকল্পনামন্ত্রীর আইফোন রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয়। মোবাইল ফিরে পেয়েছেন কি না এমন এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি