আমান উল্লাহ আমানের ৭ বছরের কারাদণ্ড বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চাঁদাবাজির মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী নাজমুল হুদা। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী তারেক ভূঁইয়া।
২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রফিকুল আলম নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে এই মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় এবং ২০০৫ সালে দুই ধাপে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়া হয়।
মামলার ভিত্তিতে ২০০৭ সালের ৭ মার্চ আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে বিচার শেষে ২০০৮ সালের ৮ মে তাকে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন বিচারিক আদালত।
এ রায়ের বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান উল্লাহ আমান। আজ সেই আপিলের শুনানি শেষে হাইকোর্ট তাকে খালাস দিয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি