আমাকে একদম করোনামুক্ত বলা যাবে : মুনতাসীর মামুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে এখন সুস্থ হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বাসায় ফিরেছেন বলে জানা যায়। সোমবার তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি দুপুরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরলাম। এখন একদম করোনামুক্ত বলা যাবে আমাকে।’
এর আগে, গত ৩ মে মুনতাসীর মামুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন তার করোনা ভাইরাস শনাক্ত হয়। মুগদা হাসপাতালে অবস্থার উন্নতি না হওয়ায় ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে স্থানান্তর করা হয়। ৬৯ বছর বয়সী মুনতাসীর মামুন তখন শ্বাসকষ্টের পাশপাশি হৃদযন্ত্রের জটিলতাও ভুগছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি