৪ সেপ্টেম্বর ২০২৬

আলভারেজকে না পেলে বিকল্প খুঁজছে বার্সেলোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:২৯ এএম
আলভারেজকে না পেলে বিকল্প খুঁজছে বার্সেলোনা

হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।

বাংলাপ্রেস ডেস্ক:  হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে আনতে আগামী দুই থেকে তিন দিন, সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কাতালান ক্লাবটি। তবে স্পেনের জনপ্রিয় স্পোর্টস টক শো ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এল চিরিংগিতো টিভি’র দাবি, আলভারেজকে দলে টানার দৌড় থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে বার্সা।

আলভারেজকে পাওয়া কঠিন হয়ে পড়ায় আক্রমণভাগ শক্তিশালী করতে বিকল্প খেলোয়াড়ের সন্ধানও শুরু করেছে বার্সেলোনা। ‘এল চিরিংগিতো টিভি’র তথ্য অনুযায়ী, এরই মধ্যে তিন ফরোয়ার্ডকে নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে কাতালান ক্লাবটি। তারা হলেন ভিয়ারিয়ালের জর্জ মিকাউতাদজে, একই দলের আয়োজে পেরেস এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

এই তিনজনের মধ্যে মিকাউতাদজেকে নিয়ে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর আগ্রহ সবচেয়ে বেশি বলে দাবি করা হয়েছে। ভিয়ারিয়ালের হয়ে তার পারফরম্যান্স ডেকোকে মুগ্ধ করেছে। বার্সার আক্রমণভাগে জর্জিয়ান এই স্ট্রাইকার কার্যকর সংযোজন হতে পারেন বলে মনে করছেন তিনি।

তবে মিকাউতাদজেকে দলে নেওয়ার বিষয়ে কোচ হান্সি ফ্লিকের পূর্ণ সমর্থন এখনও পাওয়া যায়নি। ফলে ডেকোর পছন্দ হলেও এই চুক্তি নিয়ে বার্সেলোনার ভেতরে পুরোপুরি ঐকমত্য তৈরি হয়নি।   

অন্যদিকে, ভিয়ারিয়ালের আরেক ফরোয়ার্ড আয়োজে পেরেজকে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যেই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ‘এল চিরিংগিতো টিভি’। আলভারেজকে এখন না পেলেও ভবিষ্যতে আবারও তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। সেই ক্ষেত্রে পেরেসকে স্বল্পমেয়াদি ও তুলনামূলক সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচনা করতে পারে ক্লাবটি।

প্রতিবেদন অনুযায়ী, আলভারেজকে এই মুহূর্তে সই করানো প্রায় অসম্ভব বলে মেনে নিতে পারে বার্সেলোনা। তবে জানুয়ারির দলবদল কিংবা ২০২৭ সালে আবারও আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য চেষ্টা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। ফলে ভবিষ্যতে আলভারেজকে দলে নেওয়ার পথ খোলা রাখতেই পেরেজকে অন্তর্বর্তী সমাধান হিসেবে দেখা হতে পারে।

তালিকার তৃতীয় নাম লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের হয়ে সর্বশেষ মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া ‘এল তোরো’ নামে পরিচিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে গত কয়েক বছর ধরেই বার্সেলোনার নাম জড়িয়েছে। এবারও কাতালান ক্লাবের সম্ভাব্য বিকল্প তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি