আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন জুলাই শহিদের স্বজন ও আহতরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেছেন জুলাই শহিদদের পরিবার ও আহতরা।পরে জুলাই হত্যাকান্ডের মামলার আসামিরা কেন জামিন পাচ্ছেন, আগামী রবিবারের মধ্যে আইন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে সে ব্যাখ্যা দিতে হবে- এমন আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন তারা।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনে আহত ও শহিদদের স্বজনরা। বেলা সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন । এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো ইমাম হাসান তায়িমসহ সব হত্যা মামলায় অভিযুক্তদের জামিন দেওয়ার প্রতিবাদ জানান তারা।
এ সময় বিক্ষোভকারীরা ‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
জুলাই শহিদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, ‘এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে। আমরা দেখছি, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।’
পরে দুপুর পৌনে ৩টার দিকে সড়ক ছাড়েন তারা। সড়ক ছেড়ে দেওয়ার সময় আন্দোলনকারীরা বলেন, ‘জুলাই হত্যাকান্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন, তা নিয়ে আইন উপদেষ্টাকে আগামী রবিবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টার জাতির সামনে প্রকাশ করতে হবে।
বিক্ষোকারীরা বলেন, আজকের কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারের দাবি জানান তাঁরা।
বিক্ষোভের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জুলাই শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। তবে অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে।
পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছে—এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এমনটি হলে আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেব।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি