৫ মে ২০২৬

আলফাডাঙ্গায় মানহানিকর ফোনালাপ প্রকাশের প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আলফাডাঙ্গায় মানহানিকর ফোনালাপ প্রকাশের প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান সাইফারের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে মানহানিকর ফোনালাপ প্রকাশ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করা হয়েছে।

১০মে রোববার সকাল ১০ টার দিকে আলফাডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মেয়র মো. সাইফুর রহমান অভিযোগ করেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ ও জনৈক সিকদার লিটন উদ্দেশ্যমূলকভাবে নিজেদের মধ্যে ফোনালাপ রেকর্ড করে তার (মেয়রের) ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তার ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন। তিনি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ এর সাথে মুটোফোনে চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি