৪ মে ২০২৬

আলোচনায় অগ্রগতি না হওয়া ইরানের জন্যই খারাপ খবর: জেডি ভ্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
আলোচনায় অগ্রগতি না হওয়া ইরানের জন্যই খারাপ খবর: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছাবেদ সাথী: দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকটি 'গুরুত্বপূর্ণ' হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
তিনি বলেন, 'ভালো খবর হলো আলোচনা হয়েছে। কিন্তু খারাপ খবর হলো আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি আর এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ।
ভ্যান্স বিস্তারিত কিছু না বললেও জানান, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি এবং এমন সক্ষমতা অর্জনের পথ থেকেও সরে আসেনি।
তিনি আরও বলেন, ইরানের জব্দকৃত সম্পদসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় কোনো অগ্রগতি সম্ভব হয়নি।
আমরা যথেষ্ট নমনীয় ছিলাম এবং সমঝোতার চেষ্টা করেছি। প্রেসিডেন্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন সৎ উদ্দেশ্যে আলোচনা করতে। আমরা সেটাই করেছি, কিন্তু দুঃখজনকভাবে কোনো অগ্রগতি হয়নি,যোগ করেন তিনি।
ভ্যান্স জানান, আলোচনার সময় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।
এই বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার । এক মাসের বেশি সংঘাতের পর ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
তবে শুরু থেকেই এই যুদ্ধবিরতি নড়বড়ে ছিল। ইরান দাবি করে, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারা হরমুজ প্রণালী পুনরায় খুলবে না যা তাদের মতে চুক্তির অংশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যিনি এই আলোচনার মধ্যস্থতাকারী, বলেছেন লেবানন ইস্যুও যুদ্ধবিরতির আওতায় পড়ে।

আরও পড়ুন: নিউ ইয়র্কের আইনি পরামর্শদাতা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আলোচনা ছিল 'তীব্র ও বিস্তৃত' এবং এতে হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে 'অন্য পক্ষের আন্তরিকতা, অতিরিক্ত দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার মেনে নেওয়ার ওপর।'

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

 

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি