৪ মে ২০২৬

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ বিকাল
আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন আইনপ্রণেতা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চপর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। সূত্র: আল জাজিরা ও ডন

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি