৫ মে ২০২৬

আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বৃহস্পতিবার : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বৃহস্পতিবার : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। মন্ত্রীর পদে থাকা নেতারা কমিটিতে থাকতে পারবেন কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে কাল (বুধবার)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ঘোষণার পর নতুন বছরে ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে।’

টুঙ্গিপাড়ায় একটি যৌথসভা হবে বলেও জানান তিনি।

মন্ত্রিসভার সদস্য যারা বিগত কমিটিতে থাকলেও নতুন কমিটিতে এখনও নাম নেই, তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন প্রশ্নের জবাব স্পষ্ট হবে আগামীকাল (বুধবার, ২৫ ডিসেম্বর)। মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাবেন কিনা, এ নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্যরা।'

‘তিনি (প্রধানমন্ত্রী) এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানানোর পরই কমিটি পূর্ণাঙ্গ করে পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে’- যোগ করেন তিনি।

প্রসঙ্গত, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষ দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল পর্বে টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। ওইদিনই ৮১ সদস্যবিশিষ্ট কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি