আ.লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন মেনে নেয়া হবে না
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের অধীনে এই দেশে আর কোনো নির্বাচন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
বিএনপিকে মানুষ কেন ভোট দেবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে; মানুষ এখন সরকারের কাছ থেকে মুক্তি চায়।
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পরাজিত হবে জেনেই আবারো আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
নির্বাচন কমিশন গঠন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ছিল, যে কোনো নির্বাচন কমিশন হোক, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় না। এটা আমার মুখের কথা নয়। এটা আগেও অনেকে বলেছেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যদি ভালোও হয়, সরকার তাদের সঙ্গে সহযোগিতা না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। এর আগেও সার্চ কমিটি দিয়ে কমিশন গঠন করা হয়েছে। সার্চ কমিটির নামে নিজস্ব লোক দিয়ে কমিশন গঠন করা হয়। সার্চ কমিটি একটি ধোঁকা।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি