৬ মে ২০২৬

আ.লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আ.লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রসহ আরও ২জন গুরুত্বর আহত হয়েছে। নিহত মো.মেহেরাজ উদ্দিন (১২) চরমটুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো.মোহনের ছেলে। সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বুধবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন> ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত

আহতরা হলো, মো.সংগ্রাম (১১) ও জয়নাল। সংগ্রামকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপর আহত জয়নালকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগ্রাম ওই ইউনিয়নের নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে। সে উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে পিকআপ ভ্যানে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করে মেহেরাজ,সংগ্রাম সহ স্থানীয় ৮-১০জন স্কুল ছাত্র। প্রচরণার এক পর্যায়ে পিকআপটি রাত পৌনে ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছলে চলন্ত পিকআপ ভ্যানের পিছনের ঢালাটি আকস্মিক খুলে যায়। এতে পিকআপে থাকা ৪-৬জন স্কুল ছাত্র পিকআপ থেকে নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সংগ্রাম ও জয়নাল গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন>  তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু অভিযোগ নাকচ করে দিয়ে বলেন আমার নির্বাচনী প্রচারণায় এ ঘটনা ঘটেনি। তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালীতে অংশ নেওয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ হার্ড ব্রেক করলে পিকআপ ভ্যানের ঢালা খুলে এ দুর্ঘটনা ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি