৪ মে ২০২৬

আ.লীগ অফিসে কেক কেটে আলোচনায় নিষিদ্ধ ছাত্রলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
আ.লীগ অফিসে কেক কেটে আলোচনায় নিষিদ্ধ ছাত্রলীগ

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:  জয় বাংলা’ স্লোগান দিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢুকে কেক কাটল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা।

শনিবার গভীর রাতে কয়েকজন ছাত্রলীগের কর্মী মিলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের হয়ে যান।

পরে রাতেই ওই ছাত্রলীগের কর্মীরাই ওই কেক কাটার ভিডিও তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে দেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দীর্ঘ ১৮ মাস কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিগত দিনে ওই কার্যালয়ের কাছে কোনো প্রাণীও যেতে পারেনি; কিন্তু শনিবার গভীর রাতে হঠাৎ করে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রিতের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগের কর্মী-সমর্থকরা মিলে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন।

পরে তারা ওই দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেওয়ালে লাগিয়ে দেয় এবং কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করে। এ সময় তারা জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। পরে তারা ওই দলীয় কার্যালয় থেকে দ্রুত সটকে পড়েন। এ স্লোগান ও কেক কাটার ভিডিও নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. পলাশসহ অনেকেই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, গভীর রাতে হঠাৎ করেই আওয়ামী লীগ অফিসে কিছু লোকজন দ্রুত ঢুকে, আবার দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি