৫ মে ২০২৬

আ.লীগ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আ.লীগ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে : ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি নয় বরং ক্ষমতাসীন দল আওয়ামী লীগই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে সরকার, টিকা নিয়েও করছে নানা দুর্নীতি। মির্জা ফখরুল আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ বাড়িই দখল করেছে আওয়ামী লীগের নেতারা। কোন কারণ ছাড়াই জিয়ার পরিবারকে হেয় করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি এই নেতার অভিযোগ, সুবর্ণজয়ন্তী উদযাপনের নামে মুজিববর্ষ পালন করছে সরকার। জনগণকে বাদ দিয়ে চলছে এই আয়োজন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি