আলবেনিতে বাফা'র নতুন প্রেসিডেন্ট সঞ্জয়, সেক্রেটারি ফরহাদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি (বাফা) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (৯ জানুয়ারি) কোহোসে বাফা'র কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে সঞ্জয় সিকদার প্রেসিডেন্ট এবং ডা. মোহাম্মদ ফরহাদ জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
রবিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে তিন সদস্যের নির্বাচন কমিশনার সাদিক আহমেদ, জুবায়ের রহমান এবং শফিকুর রহমান নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি (বাফা)'র নির্বাচিত অন্য সদস্যরা হলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ খান তুষার, ভাইস প্রেসিডেন্ট সোহেল আহমেদ, ফাইন্যান্স সেক্রেটারি মিজানুর রহমান প্রধান, কালচারাল সেক্রেটারি জয়া সাহা ও ডিরেক্টর রহিম বাদশা।
এছাড়াও উপদেষ্টামন্ডলীর নির্বাচিত সদস্যরা হলেন- অ্যাডভাইজার কো-অর্ডিনেটর আবুল বাশার, অ্যাডভাইজার মোদাচ্ছের হোসেন, প্রকৌশলী হুমায়ুন কবির, জাবেদ মনির, তানিয়া মনির, জগবন্ধু দেবনাথ (দেব) ও দিলরুবা কলি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি