৬ মে ২০২৬

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের মাছ রপ্তানি শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের মাছ রপ্তানি শুরু

বাংলাপ্রেস ডেস্ক: মৎস্য বিভাগের সনদ জটিলতা দূর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের ভারতে ফের মাছ রপ্তানি শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর থেকে ফের মাছ রপ্তানি শুরু করেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, মৎস্য বিভাগের সনদ অনলাইন হওয়ায় আজ থেকে ফের বন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে। দুপুরের পর থেকে বন্দর দিয়ে ১৩টি ট্রাকে করে রুই, কাতল, পাঙ্গাস, পাবদাসহ দেশীয় প্রজাতির ৬০ টন হিমায়িত মাছ ভারতে রপ্তানি করা হয়। যার বাজার মূল্যে দেড় লাখ মার্কিন ডলার।

আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল জানান, অনলাইন সার্টিফিকেটের সিদ্ধান্তের বিষয়টি তাদের জানা ছিল না। বৃহস্পতিবার অনলাইনে সার্টিফিকেট দেয়ার কোড পেয়ে যাই। এরপরই অনলাইন সার্টিফিকেট দেয়া হয় মাছ রপ্তানিকারদের।

এর আগে ম্যানুয়ালিভাবে মাছ রপ্তানি করা হলেও গত ১৩ নভেম্বর মৎস্য বিভাগকে অনলাইন সনদ করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মৎস্য অধিদপ্তর এটি না করায় বৃহস্পতিবার থেকে বিল অব এন্ট্রি করতে পারছেন না রপ্তানিকারকরা। এর ফলে বন্ধ ছিল মাছ রপ্তানি কার্যক্রম।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি