৫ মে ২০২৬

আজ যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস

বিদেশ ডেস্ক : আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গোটা দেশে ঐতিহ্যবাহী আতশবাজি , স্বজন ও বন্ধুদের সমাবেশ এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভিন্ন ধরণের ভাষণের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

এই ৪ঠা জুলাই তারিখটিতে ১৭৭৬ সালে আমেরিকা , ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। দেশটির রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার লোক ন্যাশনাল মল বা জাতীয় ময়দানে সমবেত হন সঙ্গীতানুষ্ঠান এবং আতশবাজির নানান রকম খেলা দেখার জন্য ।

এ বছর ট্রাম্প স্যালুট টু আমেরিকা নামের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন যেখানে থাকবে লিংকন মেমোরিয়ালের সিঁড়ি থেকে তাঁর বক্তব্য যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর আলোকপাত করা হবে। বুধবার তিনি এক টুইট বার্তায় জানান , “ জীবনভর মনে রাখার মতো হবে এই ঘটনা”।

প্রতিরক্ষা দপ্তর এ খবরটি নিশ্চিত করেছে যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এবং এ দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা , জয়েন্ট চিফ অফ স্টাফস এর চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফার্ড আজকের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্টের আমণ্ত্রণ গ্রহণ করেছেন।

অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডসহ প্রতিরক্ষা বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তা ছাড়া , প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে হোয়াইট হাউজ অন্যান্য সামরিক কর্মকর্তা এবং তাদের স্বজনদের জন্য পাঁচ হাজার টিকেট দিয়েছে।

সাধারণত এর আগে পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা নিজেদের তুলে ধরেননি তাই ট্রাম্পের সমালোচকরা মনে করছেন যে ট্রাম্প আজকের অনুষ্ঠানটিকে নিজের নির্বাচনী প্রচার অভিযানে পরিণত করতে পারেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি