৫ মে ২০২৬

আজ থেকেই বোরকা নিষিদ্ধ নেদারল্যান্ডসে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ থেকেই বোরকা নিষিদ্ধ নেদারল্যান্ডসে

বিদেশ ডেস্ক: ইউরোপীয় দেশ নেদারল্যান্ডসের স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা ও গণপরিবহনে ‘মুখ ঢাকা' পোশাকের ওপর নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে। অবশ্য শুধু বোরকা নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এর আগে ২০০৫ সালে প্রথম এই আইনের প্রস্তাব করা হয়। ব্যাপক তর্ক-বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে এই আইন পাস করা হয়। পরে ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট এ আইনের অনুমোদন দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কেউ বোরকা পরে স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা ও গণপরিবহনে ঢুকতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বলতে পারবেন। কেউ এতে আপত্তি জানালে তাদের সেসেব স্থানে ঢুকতে দিতে অস্বীকৃতি জানাতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নির্দেশ অমান্য করলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানা করা হতে পারে।

এই আইন কার্যকরের আগেই ব্যাপক বিরোধীতার মুখোমুখি হয়েছে দেশটির সরকার। বেশ কয়েকটি শহর কর্তৃপক্ষ, হাসপাতাল, গণপরিবহন সংস্থা এমনকি পুলিশও এই আইন বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রায় ১০ বছর আগে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করে। এরপর ফ্রান্সের অনুসরণে অনেক দেশেই চালু করা হয়েছে এমন আইন। ব্যাপক বিরোধীতা সত্ত্বেও ডেনমার্কে এক বছর ধরে চালু রয়েছে এমন নিষেধাজ্ঞা। চলতি বছরের শুরুতে অস্ট্রিয়া প্রাইমারি স্কুলে মুসলিম মেয়েদের মাথা ঢাকার স্কার্ফ নিষিদ্ধ করে আইন পাস করে। ২০১৭ সাল থেকে দেশটিতে মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় এমন পোশাক পরায় নিষেধাজ্ঞা রয়েছে জার্মান রাজ্য হেসেতেও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি