আজ সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ আজ শনিবার সিলেটে বিএনপি গণসমাবেশ। দুপুর ২টার দিকে আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা হিসেবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান বক্তৃতা দেবেন। ইতোমধ্যে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছেছেন। সব প্রস্তুতি শেষ।
এদিকে, থ্রি-হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও তিনটি গণসমাবেশ ও ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এ কর্মসূচি রয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি