৪ মে ২০২৬

আজ নির্দিষ্ট এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পিএম
আজ নির্দিষ্ট এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে

কক্সবাজার প্রতিনিধি:   আসন্ন নির্বাচন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কক্সবাজার বিউবো বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো—পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‌্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড।

সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি