৭ মে ২০২৬

আজ মুক্তি পাচ্ছেন ১১০ ফিলিস্তিনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আজ মুক্তি পাচ্ছেন ১১০ ফিলিস্তিনি
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। তাদের মধ্যে ৩০ জন শিশু। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদের মুক্তি দেয়া হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করে এমন একটি মানবাধিকার সংগঠন এসব তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (আজ) ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়। সংগঠনটি বলেছে, বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে আছেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে। এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে একজন জর্ডানিয়ান ছিলেন। এদিকে বৃহস্পতিবার ৩ ইসরায়েলি জিম্মি ছাড়ারও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস। ৩ ইসরায়েলি জিম্মি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গাদি মোজেস। তবে ৫ থাই নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ ইসরায়েলি পুরুষকে মুক্তি দেবে হামাস। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি