৯ মে ২০২৬

আজ মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, মাছ শিকার শুরু জেলেদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আজ মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, মাছ শিকার শুরু জেলেদের
বাংলাপ্রেস ডেস্ক: মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ শিকার শুরু করেছেন ভোলার জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশে রওনা হন। সমুদ্র উপকূলীয় জেলে পল্লীগুলোয় ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন ছিলেন। ধার-দেনা করে সংসার চালাতে হয়েছে তাদের। এখন নিষেধাজ্ঞা শেষে মাছ শিকার করে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের। উল্লেখ্য, ভোলার সাত উপজেলায় সাগরে মাছ শিকার করা নিবন্ধিত জেলের সংখ্যা কমপক্ষে ৬৪ হাজার। এর আগে, গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছধরা, পরিবহণ, সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ইলিশসহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে আসছিল সরকার। তবে এই সময়ে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা সমুদ্রে মাছ শিকার করত। ফলে বাংলাদেশের নিষেধাজ্ঞাটা পুরোপুরি লক্ষ্য অর্জনে ব্যর্থ হতো বলে অনেকের ধারণা। এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। কোস্টগার্ড, নৌপুলিশ, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি