৫ মে ২০২৬

আজ মধ্যরাত থেকে ভারতে ২১ দিনের লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ মধ্যরাত থেকে ভারতে ২১ দিনের লকডাউন

বাংলাপ্রেস ডেস্ক : আজ মধ্যরাত থেকে টানা ২১ দিনের লকডাউনে চলে গেলো ভারত। মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশে এক ভাষণে এই লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন-এই লকডাউন ভারতবাসীকে রক্ষা করার জন্য। এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে প্রতিটি ভারতীয়, প্রতিটি পরিবারের জন্য। কেউ বাড়ি থেকে বের হবেন না।

প্রধানমন্ত্রী বলেন-এতে হয়তো ভারত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু দেশের মানুষের সুরক্ষার জন্য এটাই এখন করণীয়। করোনা সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে হলে ২১ দিনের লকডাউন আবশ্যক। যদি আমরা এই ২১ দিনকে ম্যানেজ করতে না পারি, তাহলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। অনেক পরিবার চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।

নরেন্দ্র মোদি বলেন, আজকের লকডাউনের সিদ্ধান্তের অর্থ ‘লক্ষ্মণরেখা’ টেনে দেওয়া হল আপনার দরজায়। আপনি যদি এর এক ফুট দূরেও যান, তাহলে করোনা ভাইরাস আপনার বাড়ি ঢুকে পড়বে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছে ৫১৯ জন। আর মারা গেছে ১০ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি