৫ মে ২০২৬

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি
বাংলাপ্রেস ডেস্ক: বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা আজ বেলা ১১টায় পল্লীমা সংসদে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বলে জানিয়েছেন ফকির আলমগীরের ছেলে ফকির আ‌শিক আলমগীর। তিনি আরও জানান, সবশেষ বাদ যোহর রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে শেষ জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীর গতকাল শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ফকির আলমগীর স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দিয়ে সম্মানীত করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি