৬ মে ২০২৬

আজ জাতীয় শোক দিবস পালন করবে চীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ জাতীয় শোক দিবস পালন করবে চীন

বাংলাপ্রেস ডেস্ক: হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারানো নাগরিকদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করবে চীন। আজ শনিবার সকাল ১০টায় (স্থানীয় সময়) পুরো দেশে একযোগে ৩ মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হবে দিবসটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিয়ানহুয়া তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, সমগ্র চীনসহ বিদেশি প্রত্যেকটি রাষ্ট্রে যেখানে দূতাবাস, কনস্যুলেট রয়েছে- সেখানে করোনায় নিহতদের স্মরণে একযোগে জাতীয় শোক দিবস পালন করা হবে। সর্বত্র তিন মিনিট নীরবতা পালন করা হবে মৃত নাগরিকদের জন্য।

দিবসটি সফল করতে দেশের জনগণের জন্য নির্ধারিত প্রত্যেকটি বিনোদন কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২২ জনের। আক্রান্তের সংখ্যা কমে বর্তমানে ৮১ হাজার ৬২০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৫৭১ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি