আজ জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হবে আজ শনিবার।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে পাঁচটি ব্লক পাওয়া গেছে। তিনি সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা তার জন্য ওপেন হার্ট সার্জারি নিরাপদ মনে করছেন।শনিবার সকালে সেখানে অস্ত্রোপচার হবে। আমিরের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যেতে অনুরোধ জানিয়েছেন আমির।গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর রহমান।পরে বসে বসে বক্তব্য দেন তিনি। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে।জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলীয়প্রধানের রোগমুক্তির জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করেছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি