আজ ইসিতে যাবে এনসিপির প্রতিনিধিদল
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে আজ (১৯ অক্টোবর)।
শনিবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
মুশফিক বলেন, রবিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
তবে ঠিক কী কারণে এনসিপির এ প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে, সে বিষয়ে বার্তায় কিছু বলা হয়নি।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা কারণে আলোচনায় রয়েছে। তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার জন্য অনড় অবস্থায় আছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির তা পাওয়া সম্ভব নয়।
চলতি মাসের ৯ তারিখে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেও এ বিষয়ে কোনো সুরাহা পায়নি এনসিপির প্রতিনিধিদল।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
সঙ্গীত একাডেমি