
বাংলাপ্রেস ডেস্ক: শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ শেষ হবে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে শুরু হয়েছে দেবী দুর্গার বিজয়া দশমী পূজা। দশমী এলেই তাদের মনে আসে মায়ের ফিরে যাওয়ার আশঙ্কা। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। সাধারণত দুর্গাপূজা শেষ হয় দশমীর মাধ্যমে। এই দিনেই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
সকালে দশমী পূজার মাধ্যমে বিজয়া দশমী পূজা শুরু হবে। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]