আজ নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের আওতাধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।
গাছের ডালপালা কর্তনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমিতি। তবে কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে।
রাজশাহী
১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ্তরের আওতাধীন জিঞ্জিরা উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় মনু ব্যাপারীর ঢাল, জনি টাওয়ার, ছাটগাঁও, বন্ধ ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, বরিশুর বাজার, কুশিয়ারবাগ, হীরা কমিউনিটি সেন্টারের গলি, কদমতলী ডাচ্-বাংলা ব্যাংক এলাকা, খালপাড় চড়াইল, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে
সঙ্গীত একাডেমি