৪ মে ২০২৬

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

ফাইল ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:  রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

তিনি জানান, ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এসব অঞ্চলে যে কোনো সময় বিদ্যুৎ সরবারহ করা হবে।

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি