আইসোলেশন শেষে পরিবারের কাছে সাকিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত না হলেও সতর্কতা হিসেবে স্বেচ্ছায় আইসোলেশনে ছিলেন সাকিব আল হাসান।
গত শুক্রবার শেষ হয় তাঁর আইসোলেশনের দিন। ১৪ দিন শেষে পরিবারের কাছে ফিরলেন সাকিব। জানা গেছে, স্ত্রী-কন্যার সঙ্গে কিছুদিন কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। এরইমধ্যে করোনা পরিস্থিতি মাথা চাড়া দিয়ে উঠলে আইসোলেশনে থাকতে নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেন তিনি।
সেখানে দুই সপ্তাহ কাটাতে হয় তাঁকে। ১৪ দিন শেষে গত শুক্রবার ফের পরিবারের কাছে ফিরে যান সাকিব। এদিকে আইসোলেশনে থাকা অবস্থায় চুপ করে বসে থাকেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। করোনা মোকাবিলায় নিজ দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসেন তিনি। এরইমধ্যে ২০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে নিজের দাতব্য সংস্থার মাধ্যমে সাহায্য করেছেন সাকিব।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি