৫ মে ২০২৬

আইসিউতে নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আইসিউতে নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ইফতারের পরপরই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। যেখানে ভক্তদের রমজানের শুভেচ্ছা জানিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি। নুসরাত ফারিয়া লিখেছেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। এর আগে গেল মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি