৪ মে ২০২৬

আইসিসিকে আরেকটি ইমেইল পাঠাতে যাচ্ছে বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পিএম
আইসিসিকে আরেকটি ইমেইল পাঠাতে যাচ্ছে বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:   দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা শেষ হচ্ছে না। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দেওয়ার পর অনেক আলোচনা হয়েছে।

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, এরপর ভিডিও মিটিং, সবশেষ শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে সভা হয়েছে। তবু বাস্তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা সেই আগের জায়গাতেই। বলা যায়, শূন্যের কোঠায়।

বিসিবি এখনো আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে। বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে সহআয়োজক শ্রীলংকায় খেলার জন্য অনেক ধরনের প্রস্তাবই দিয়েছে বিসিবি। কিন্তু সেগুলো খুব বেশি গুরুত্ব পাচ্ছে না আইসিসির কাছে।

তবে একটি সূত্র জানিয়েছে, আরও একবার মেইল দিয়ে বিসিবিকে নিজেদের অবস্থান জানাতে পারে আইসিসি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে অনড় অবস্থানে আছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি।

বাংলাদেশের দাবি মানতে হলে গ্রুপিংয়ে একটি পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ সি-গ্রুপে এবং আয়ারল্যান্ড রয়েছে সি-গ্রুপে। আয়ারল্যান্ডের ম্যাচগুলো হবে শ্রীলংকায়।

শুধু বাংলাদেশকে সি-গ্রুপে নিয়ে গেলে এবং আয়ারল্যান্ডকে সি-গ্রুপে পাঠালেই সমস্যার সমাধান হবে। তবে আয়ারল্যান্ড গ্রুপ অদলবদলে রাজি নয়। আইরিশদের সমর্থকরা টিকিট কেটে ফেলেছেন। তাই শেষ মুহূর্তে তারা রাজি হচ্ছে না।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি