৪ মে ২০২৬

আইসিসি বৈঠক শেষে পাকিস্তান প্রসঙ্গে মুখ খুলল ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ এএম
আইসিসি বৈঠক শেষে পাকিস্তান প্রসঙ্গে মুখ খুলল ভারত

বাংলাপ্রেস ডেস্ক:  ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে আইসিসির সঙ্গে বৈঠকে বসেছিল পিসিবি। সেখানে নানা দাবি তুলেছে পাকিস্তান। তবে এবার ভারত সেই ম্যাচের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছে।

তারা জানিয়েছে, এই ক্ষেত্রে আইসিসির সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, এই বিষয়ে বোর্ডের নিজস্ব কোনো মত নেই।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজীব শুক্লা বলেন, ‘আমি আগেও পরিষ্কার করেছি। আইসিসি যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে নেব। এই বিষয়ে বিসিসিআইয়ের কিছু বলার নেই।’

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অচলাবস্থা শিগগিরই কাটতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বৈঠকের পর বড় অগ্রগতি আসতে পারে।

রোববার লাহোরে এই বৈঠক হয়। সেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হওয়ার কথা থাকা ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেতে পাকিস্তান সরকারের সঙ্গে পরামর্শ করবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি