৬ মে ২০২৬

আইসিই-তে চাকরির জন্য ৫০ হাজার ডলার বোনাস ও ছাত্র ঋণ মওকুফের ঘোষণা ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আইসিই-তে চাকরির জন্য ৫০ হাজার ডলার বোনাস ও ছাত্র ঋণ মওকুফের ঘোষণা ট্রাম্পের

 

ইমা এলিস: ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন বাস্তবায়নের জন্য নতুনভাবে বরাদ্দকৃত বিলিয়ন ডলারের তহবিল ব্যবহার করে অভিবাসন এবং শুল্ক প্রয়োগ (আইসিই)-এ নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত এককালীন বোনাস এবং ছাত্র ঋণ মওকুফের সুযোগ দিচ্ছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) ঘোষণা করেছে, যারা ডিপোর্টেশন অফিসার, ক্রিমিনাল ইনভেস্টিগেটর অথবা আইসিই-র সাধারণ আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবেন, তাদের জন্য ব্যাপক বোনাস এবং অন্যান্য প্রণোদনা থাকবে।

এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ব্যাপক বহিষ্কার অভিযান বাস্তবায়নের জন্য আইসিই-কে শক্তিশালী করতেই নেওয়া হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারের অন্যতম মূল স্তম্ভ।

ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোএম এক বিবৃতিতে বলেন, 'আপনার দেশ আপনাকে আইসিই-তে সেবা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। বাইডেন প্রশাসনের ব্যর্থ অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে, আমাদের দেশ এখন আইসিই-র নিবেদিতপ্রাণ পুরুষ ও নারীদের প্রয়োজন, যারা সবচেয়ে ভয়ংকর অপরাধীদের দেশ থেকে সরিয়ে দেবে। এটি আমাদের জাতির ইতিহাসের একটি নির্ধারক মুহূর্ত। আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও সাহস এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে একসঙ্গে কাজ করতে হবে'

নতুন নিয়োগপ্রাপ্তরা ৫০ হাজার ডলার পর্যন্ত এককালীন বোনাস, ছাত্র ঋণ স্টুডেন্ট লোন পরিশোধ ও মওকুফ, ছুটি, অবসর ও অতিরিক্ত সময়ের জন্য অতিরিক্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

এই প্রণোদনার ঘোষণা ডিএইচএস -এর নতুন নিয়োগ প্রচারাভিযানের সঙ্গেই মিলিয়ে দেওয়া হয়েছে, যেখানে মার্কিন নাগরিকদের আইসিই-তে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের গণবহিষ্কারের প্রচেষ্টায় সহায়তা করতে বলা হয়েছে।

এই প্রচারণা এমন সময় শুরু হয়েছে যখন কংগ্রেস সদ্য পাস করেছে 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট', যা আইসিই-কে অতিরিক্ত ১০,০০০ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা ও এজেন্ট নিয়োগের অনুমতি দেবে, যাতে করে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন বাস্তবায়ন আরও জোরদার করা যায়।

আইসিই-কে এখন একসঙ্গে ১ লাখ অবৈধ অভিবাসী আটক রাখার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ এবং অতিরিক্ত ৮০ হাজার বেড স্থাপনেও অর্থ ব্যয় করা হবে।

নিয়োগ প্রচার ওয়েবসাইটে ‘আঙ্কল স্যাম’-এর বিখ্যাত ছবিটি ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি সরাসরি দর্শকের দিকে আঙুল তুলে দেখাচ্ছেন। ছবির ওপরে বড় অক্ষরে লেখা: আমেরিকা আপনাকে চায়।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি