১০ মে ২০২৬

আইন উপদেষ্টার বাসভবন হতে ‘ড্রোন’ উদ্ধার; চলছে তদন্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আইন উপদেষ্টার বাসভবন হতে ‘ড্রোন’ উদ্ধার; চলছে তদন্ত
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে একটি সন্দেহজনক ড্রোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ড্রোনটি সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ড্রোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষাধীন। পাশাপাশি, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। একই সঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিটও ড্রোনটির নিরাপত্তাগত দিকগুলো যাচাই করছে। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ড্রোনটি কোথা থেকে এসেছে, কারা এটি পাঠিয়েছে—সে বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী, বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে প্রায় ১৫০ গজ দূরে বাগানের একটি আমগাছের কাছে ঘাসের মধ্যে পড়ে থাকা অবস্থায় ড্রোনটি প্রথম দেখতে পান বাড়ির মালী সালমা হক। তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সিটিটিসি’র একটি দল ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ড্রোনটিতে ‘মেইড ইন চায়না’ লেখা রয়েছে এবং এর ওজন ২৪৯ গ্রাম। ডিভাইসটিতে কোনো মেমোরি কার্ড ছিল না, ব্যাটারিও খোলা ছিল—যা থেকে ধারণা করা হচ্ছে এটি হয়তো নজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি